কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সবুজ (২৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ সবুজের বাড়ি শরিয়তপুর জেলার শাহজাহানপুর এলাকায়। সে আইটেল মোবাইল কম্পানিতে কর্মরত ছিলো। বর্তমানে তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ট্যুরিষ্ট পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আইটেল কম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রুপ বগুরা থেকে আজ সকালে কুয়াকাটায় ঘুরতে আসেন। পরে তারা হোটেল সী-ভিউতে ওঠেন। দুপুর দুইটার দিকে তাদের মধ্যে তিন সহকর্মী সৈকতে গোসলে নামেন। এসময় ঢেউয়ের তোড়ে তারা তিন জনই সাগরের মধ্যে চলে যায়। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা দুই জনকে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হয় সুবজ।
কুয়াকাট ট্যুরিষ্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক সাংবাদিকদের জানান, নিখোঁজ পর্যটক উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি ট্যুরিষ্ট পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে গতকাল দুপুর একটার দিকে একই স্থানে পারভেজ নামের আরও এক পর্যটক নিখোঁজ হয়। পরে বিকালে সৈকতের কম্পিউটার সেন্টার পয়েন্ট থেকে লাশ উদ্ধার করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments