মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে।শনিবার (৭ মার্চ) দুপুরে সাভার উপজেলার দেওগা এলাকায় মজিবর মেম্বারের বাড়িতে গড়ে ওঠা একটি ভেজাল তেল তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কারখানা থেকে ১৭ ব্যারেল খোলা নিম্নমানের সয়াবিন তেল এবং বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করা প্রায় এক হাজার বোতল তেল জব্দ করা হয়।
অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম কারখানাটির ম্যানেজারকে আটক করে এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় সাভার সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য ঝুঁকির বিষয় বিবেচনায় ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই উপপরিদর্শক (এসআই)সহ তিন পুলিশ সদস্য। এসময় পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ...
সব মন্তব্য
No Comments