মোঃ সাইফুল্লাহ, সাভার: বিএনপির চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর তারেক রহমানকে দেশের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা সহ সাভারের অসংখ্য নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। ব্যক্ত করেছেন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বিশ্লেষণ। কথা বলেছেন স্থানীয় নির্বাচন নিয়েও।এ ব্যাপারে প্রশ্ন করলে সাভার পৌর বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী মোল্লা বলেন,তারেক রহমান সাহেব যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তখনও তিনি বিদেশে বসেও দেশের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে গুছিয়ে রেখেছিলেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথেও তিনি টেলিফোনে যোগাযোগ রেখেছিলেন। এরপর উনি দেশে ফেরার পরে দলে যতটুকু অপূর্ণতা ছিল,উনার নেতৃত্বে সেটি পরিপূর্ণ হয়েছে। বর্তমানে উনার নেতৃত্বে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মনোভাব, কর্মী কিংবা স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের মনোভাব বহু গুণের চাঙ্গা হয়েছে। সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে তারেক রহমানের ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে। এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, তারেক রহমান তারেক রহমানই। বর্তমানে বাংলাদেশে তার তুলনায় কিম্বা সমকক্ষ কোন রাজনীতিবিদ নেই। তিনি আগের তারেক রহমান নেই। বর্তমান বিশ্বে যত তরুন নেতা রয়েছে তাদের মধ্যে তারেক রহমান নিঃসন্দেহে অন্যতম।তিনি এখন বিশ্ব পর্যায়ের নেতা। শেখ হাসিনা দেশটাকে শেষ করে গিয়েছে।এ কথা বলে এখন আর সময় নষ্ট করতে চাই না। আমি বলতে চাই, দেশ কিভাবে চালালে দেশের উন্নতি হবে, দেশ অগ্রগতির চরম শিখরে পৌঁছে যাবে, সেটা আমার নেতা তারেক রহমান খুব ভালো করেই জানেন। ইনশাল্লাহ তিনি যদি আগামীতে প্রধানমন্ত্রী হতে পারেন,আপনারাই দেখতে পাবেন দেশ কোন পর্যায়ে চলে গেছে? সাভারে মনোনয়ন প্রাপ্তির আগে অনেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিল। শেষমেষ বিএনপি দেওয়ান সালাউদ্দিন বাবুকে মনোনয়ন দিয়েছে। এতে করে দলের মধ্যে বর্তমানে কোন দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন,বিএনপি একটি বড় দল। এখানে অনেকে মনোনয়ন চেয়েছিলেন।তখন কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। কিন্তু এখন সবাই আমরা এক কাতারে। কারণ অবস্থা যাইহোক, দিনশেষে আমরা সবাই বিএনপি করি। সালাউদ্দিন বাবু ভাই আগেও দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন।তিনি আবারও মনোনয়ন পেয়েছেন। ইনশাআল্লাহ এবারেও তিনি বিরাট ব্যবধানে জয়লাভ করবেন। তাছাড়া আপনারা জানেন,তিনি একজন দক্ষ রাজনীতিবিদ, সাবেক দুইবারের এমপি।সেই সুবাদে সাভারের নেতাকর্মীরা আমরা আগামীতে বিএনপি সরকার গঠন করলে তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাইবো এটাই স্বাভাবিক।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments