ত্রয়োদশ জাতীয় সংসদ
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজ নতুন বাংলাদেশে রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ অনুষ্ঠান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিকেলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের অবস্থানে রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, তাদের প্রাপ্ত আসন ৬৮টি। এছাড়া জাতীয় নাগরিক পার্টি ৬টি, স্বতন্ত্র প্রার্থীরা ৭টি এবং অন্যান্য ছোট দল মিলিয়ে অবশিষ্ট আসনগুলোতে জয় পেয়েছে।
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে শপথ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এতে এক হাজারের বেশি দেশি-বিদেশি অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো সংসদ এলাকা চার স্তরের নিরাপত্তা বলয়ে আনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে প্রায় ১৫ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। বিভিন্ন পয়েন্টে একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং আমন্ত্রিতদের বিশেষ পাসের মাধ্যমে প্রবেশ নিশ্চিত করা হবে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুরো এলাকায় সিসিটিভি নজরদারি জোরদার করা হয়েছে। স্ট্যান্ডবাই রাখা হয়েছে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ইউনিট ও কেনাইন টিম। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
এদিকে দক্ষিণ প্লাজায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মঞ্চ নির্মাণ, অতিথিদের বসার ব্যবস্থা, ভিভিআইপি জোন নির্ধারণ এবং গণমাধ্যমের জন্য আলাদা স্পেস প্রস্তুত করা হয়েছে। আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম স্থাপনের কাজও শেষ পর্যায়ে।
শৃঙ্খলা বজায় রাখতে সংসদ ভবন সংলগ্ন কিছু সড়কে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আয়োজকদের আশা, ঐতিহাসিক এই শপথ অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments