রাজশাহী অফিস : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে এই দেশ অসাম্প্রদায়িক দেশ। সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা আছে। এ অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে হবে।
মন্ত্রী শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই সর্বজনীন রাঁধা গোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সব ধর্মের মূল বাণী মানুষের কল্যাণ। আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উদ্যাপিত হয়ে আসছে।সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের সংখ্যালঘু না ভেবে বাংলাদেশি ভাবতে হবে। দেশের জন্য আমরা যুদ্ধ করেছি, ভয় পেলে চলবেনা।অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দুষ্টের দমন ও শিষ্টের লালন করে সমাজে সত্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
মন্ত্রী আরো বলেন,স্বাধীনতা যুদ্ধের সময় পাকবাহিনী ও তাদের দোসরদের অত্যাচারে সনাতন ধর্মের মানুষ অনেকেইজীবন বাঁচাতে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং দেশ স্বাধীন করতে যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন।স্বাধীনতা লাভের পরে আওয়ামী লীগ সরকারই আবার ভারতে আশ্রয়কারীদের দেশে ফিরিয়ে এনেছিল।
অনুষ্ঠানে সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments