জাতীয় নির্বাচন
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশের সব তফসিলি ব্যাংকে বিশেষ ছুটি থাকবে। এই দুই দিন ব্যাংকিং লেনদেনসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়, নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, নির্ধারিত ছুটির দিনে সব সরকারি ও বেসরকারি তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন। তবে জরুরি আর্থিক সেবা বা বিশেষ কোনো কার্যক্রম চালু থাকবে কি না, সে বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
উল্লেখ্য, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আগেও এ ধরনের বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments