কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ১২০ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির নগদ অর্থ ও ২০ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে পটুয়াখালী-৪ আসনের সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা তুলে দেন। একই সময় ক্ষুদ্র-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৪০ টি তাঁত বুনন যন্ত্র ও সুতা বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন ক্ষুদ্র-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ এলাকার জন্য উন্নয়ন শীর্ষক কর্মসূচীর আওতায় আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য’র সভাপতিত্বে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ সম্পাদক ও পটুয়াখালী, বরগুনা জেলা বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি নিউ নিউ খেইন, কলাপাড়া থানার ওসি মো.জসিম, কলাপাডা প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবির প্রমূখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আদিবাসী রাখাইন সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানা যায়, প্রাথমিক স্তরের ৮০ জন আদিবাসী রাখাইন শিক্ষার্থী বছরে পাবে ২৪০০ টাকা, মাধ্যমিক স্তরের ৪০ শিক্ষার্থী বছরে পাবে ৬০০০ টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিশেষ শিক্ষার্থী বছরে পাবে ৯৬০০ টাকা। ক্ষুদ্র-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৪০ পরিবারের জন্য চায়নায় তৈরি মূল্যবান অটো তাঁত বুনন যন্ত্র বিতরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments