বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারী নিহত হয়েছে।বুধবার ১৯ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে জেলার কালিহাতীর ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের পাশে কামাক্ষামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ পরিদর্শক নাজমুল হোসেন গণমাধ্যমকে জানান, চারজন নারী রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments