স্টাফ রিপোর্টার: কাভার্ডভ্যান বোঝাই করে রপ্তানির জন্য গার্মেন্টস পণ্য যাচ্ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দরে। পথে সীতাকুণ্ডে কয়েকজন যুবক পণ্যসহ কাভার্ডভ্যানটি চুরি করে নিয়ে যায়। তবে কাভার্ডভ্যানে কারকোপোলো জিপিএস ট্র্যাকার লাগানো থাকায় অল্প সময়ের মধ্যেই চুরি যাওয়ার ভ্যানসহ ৪০ লাখ টাকা মূল্যের গার্মেন্টস পণ্য উদ্ধার করতে সক্ষম হয় সীতাকুণ্ড থানা পুলিশ। গত ১২ এপ্রিল (শনিবার) চুরির এসব মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ এপ্রিল (শুক্রবার) গাজীপুরের দ্বীপ নিটওয়ার গার্মেন্টস থেকে ১ হাজার ৫৬৪টি কার্টনে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের গার্মেন্টসপণ্য নেদারল্যান্ডসে রপ্তানির লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অতিক্রমকালে সীতাকুণ্ড থানা এলাকায় অজ্ঞাত কয়েকজন যুবক মালামালসহ কাভার্ডভ্যানটি চুরি করে অন্যত্র নিয়ে যায়।
পরদিন শনিবার (১২ এপ্রিল) এ ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লাবীব আব্দুল্লাহ কারকোপোলোর জিপিএস ট্র্যাকিংয়ের সাহায্যে অভিযান পরিচালনা করে ফেনী থেকে চোরাই কাভার্ডভ্যানটিতে বহন করা গার্মেন্টস পণ্য উদ্ধার করেন। কিন্তু ভ্যানটি সেখানে পাওয়া যায়নি।
পরবর্তীতে কারকোপোলোর সহযোগিতায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোলাবাড়িয়া ট্রাঙ্ক রোড থেকে চুরি হওয়া ভ্যানটি উদ্ধার করে পুলিশ।
কারকোপোলো প্রতিনিধি জানান, চুরি হওয়া কাভার্ডভ্যানটি ফেনীতে ১ ঘণ্টা ৬ মিনিট স্থির অবস্থায় ছিল। সেই সময় চুরি হওয়া পণ্যসমূহ ভ্যান থেকে সরিয়ে নেয় দুস্কৃতিকারীরা। এরপর তারা ভ্যানটি নিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চলে যায়। পরবর্তীতে সেখান থেকেই কাভার্ডভ্যানটি উদ্ধার করে পুলিশ। কাভার্ডভ্যানটির মালিক "বাংলাদেশ লজিস্টিক্স" নামক একটি প্রতিষ্ঠান।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জামাল ও রাকিব নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপার্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা লাবীব আব্দুল্লাহ। তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments