স্টাফ রিপোটার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হয়েছে।রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১০ দিন চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাসায় নেওয়া হয়।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
গত ২১ জুন শুক্রবার দিবাগত রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর এভারকেয়ার নেওয়া হয়। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষনের জন্য তাকে সিসিইউতে রাখা হয়।
গত ২৩ জুন বেগম জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে।এর পর থেকে এই ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জািনাগেছে, হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল খালেদা জিয়ার।।হার্টে ব্লক ধরা পড়েছে।সেখানে একটা স্টেন্টও (রিং) লাগােনা ছিল। সব কিছু পর্যালোনা কের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার হার্টে পেসমেকার লাগানো হয়েছে।
জানাগেছে, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ মেডিকেল বোর্ডের সদস্য কয়েক দফা বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন।
মেডিকেল বোর্ডের সভায় লন্ডন থেকে ডা. জোবাইদা রহমানসহ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
ভিএনপি খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে তিন দিনের কর্মসুচি পালন করেন। এ্কই দাবিতে আগামীকাল বুধবার জেলায় জেলায় সমাবেশ করবে বিএনপি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments