ডেস্ক রিপোর্ট: কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখা সাংবাদিকদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করে আসছে নতুনধারা ফাউন্ডেশন। এর ধারাবাহিকতায়, সেরা প্রতিবেদন তৈরির স্বীকৃতিস্বরূপ ১০ জন সাংবাদিককে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীস্থ কে এফ সি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকেদের এ সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়েছে।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,নতুনধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবাস্সর আলী খন্দকার, ড. জে আলী, এস এম নাহিদুল ইসলাম। সংবর্ধনা ও পুরস্কার প্রাপ্ত সাংবাদিকরা হলেন-ফয়সাল আলম, খোন্দকার এরফান আলী (বিপ্লব), মো: বজলুর রহমান, মো: বাদল হোসেন, বাবুল আহমেদ রুবেল, এ কে এম মুজাহিদুল ইসলাম, জামাল হোসাইন, রক্সী খান, উল্লাস কাকলী, শৈবল আদিত্য।
এ সময় শামীম আহমদ জানান, ২০১০ সাল থেকে ‘কৃষিভিত্তিক অর্থনীতি এবং ভবিষ্যৎ বাংলাদেশ’ স্লোগান ধারণ করে এবং কৃষি সাংবাদিকতাকে গুরুত্ব দিয়ে নতুনধারা ফাউন্ডেশন এই পুরস্কার প্রদান করে আসছে। সাংবাদিকদের উদ্বুদ্ধ করতেই আমরা এই সংবর্ধনার আয়োজন করে আসছি। তিনি জানান, ২০২৪-২০২৫ বর্ষে কৃষি-শিল্প, শিক্ষা-সংস্কৃতি, উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা খাতে যুগোপযোগী প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে সাংবাদিকদের বাছাই করা হয় এবং তাদের পুরুষ্কারের জন্য মনোনীত করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments