স্টাফ রিপোর্টার: কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি সরূপ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থার সাতজন গণকর্মচারী ২০২৩-২৪ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন।
আজ বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রাপ্তদের হাতে সন্মাননা সনদ ও স্মারক তুলে দেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। এ সময় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান ভূমিমন্ত্রী। ভূমি সচিব মোঃ খলিলুর রহমান অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী (বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত), ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো: খলিলুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুস শুকুর, প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জিন্নাত আরা জুসি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো: আবুল কালাম আজাদ এবং অফিস সহায়ক মো: ইলিয়াস ভূইয়া নিজ নিজ ক্যাটাগরিতে ২০২৩-২৪ অর্থ বছরের শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: এমদাদুল হক চৌধুরী, সায়মা ইউনুস, জিয়াউদ্দীন আহমেদসহ অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের জাতীয় মুক্তি অর্জন করি। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারলেই আমাদের স্বাধীনতা অর্থবহ হবে। আমাদের সকল কাজে দেশের মানুষের কল্যাণের কথা মাথায় রেখে শুদ্ধাচার চর্চা করতে হবে। আত্মোপলব্ধির মাধ্যমে শুদ্ধাচার চর্চা সুশাসন প্রতিষ্ঠার মূল চাবিকাঠি।
তিনি এসময় জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী পরিকল্পিত 'স্মার্ট বাংলাদেশ' বিনির্মাণের চারটি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে একটি স্মার্ট সরকার। স্মার্ট সরকার গঠনের জন্য কর্মক্ষেত্রে শুদ্ধাচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments