ডেস্ক রিপোর্ট: ইরান দীর্ঘ পাঁচ মাস পর পরমাণু চুক্তি রক্ষা করা বিষয়ে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে আগামী ২৯ নভেম্বর ফের আলোচনা শুরু করতে বুধবার সম্মত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এ সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে।
ইরানের ওপর চাপ বৃদ্ধির লক্ষ্যে ভিয়েনায় অনুষ্ঠিত পরোক্ষ বিভিন্ন আলোচনায় পশ্চিমা দেশগুলো সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের পরমাণু কার্যক্রম ঝুঁকিপূর্ণ পর্যায়ের দিকে অগ্রসর হচ্ছে এবং ইসরাইল হামলার হুমকির মুখে রয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ইইউ দূত এনরিক মোড়া ২৯ নভেম্বরের আলোচনায় আবারো সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি এ বছরের গোড়ার দিকে ছয় দফা আলোচনার নেতৃত্ব দেন এবং সম্প্রতি তিনি আলোচনা শুরুর অগ্রগতির প্রচেষ্টায় তেহরান সফর করেন।
প্রেসি্েডন্ট জো বাইডেন দায়িত্ব গ্রহণ করে ২০১৫ সালে ইরানের সাথে করা পরমাণু চুক্তি ফিরে যাওয়ার আশা প্রকাশ করেন। তার পূর্ববর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে একটি ব্যর্থ চুক্তি হিসেবে আখ্যায়িত করে সেখান থেকে সরে দাঁড়ান।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments