মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১১৪ ব্যারেল ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে।
আজ (১১ মে) বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযান চালায়।অভিযানের নেতৃত্বদেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ।
জানা যায়, বর্তমান দেশে ভোজ্য তেল নিয়ে গোডাউনে মজুদ রেখে তেলের দাম বাড়ানো ও কৃত্রিম সংকট দেখায় সারাদেশ ব্যাপি অভিযান পরিচালনা করছে স্থানীয় প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এরই অংশ হিসেবে বুধবার গোপন সংবাদের ভিত্তিকে অভিযার চালিয়ে নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের মজিবুর স্টোর নামে একটি গোডাউন হতে ৪১ ব্যারেলে ৮৩৬৪ লিটার পামওয়েল তেল এবং ৭৩ ব্যারেলে ১৪ হাজার ৮৯৪ লিটার সয়াবিন তেল জব্দ করে।
অবৈধ ভাবে ভোজ্য তেল মজুদ করার অপরাধে মজিবুর স্টোরের মালিক মজিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক হাসান আল মারুফ বলেন, আগে হতেই আমাদের কাছে তথ্য ছিলো মজিবুর স্টোরে ভোজ্য তেল মজুদ রাখা হয়েছে । প্রথমে তারা তেল রাখায় বিষয়টি অস্বীকার করছিলো পরে আমরা গোডাউনে গেলে তেল পাই। এজন্য মজিবুর স্টোর কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments