নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আ.লীগের এক জরুরি সভায় সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হক'কে সাময়িক বহিষ্কার ঘোষণা করেছে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো.কুদরত আলী। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সকল ইউনিয়ন আ.লীগ সভাপতি-সম্পাদক সহ মোট ৪৯ জন উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বহিষ্কার ঘোষণা কন্ঠ ভোটে সমর্থন করা হয়। এতে পরবর্তীতে জেলা ও কেন্দ্রীয় আ.লীগ বরাবর বহিষ্কার অনুরোধের লিখিত অনুলিপি প্রেরণ করা হবে বলে জানানো হয়।
নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. কুদরত আলী সভায় তার বক্তব্যে বলেন, গত ২৯ সেপ্টেম্বর সদর ইউনিয়ন আ.লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র জন্মদিন পালন অনুষ্ঠানে উপজেলা আ.লীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হক উপজেলা আ.লীগ সভাপতি-সম্পাদক'কে মানেন না এবং অবাঞ্ছিত ঘোষণা করে, যা আ.লীগ গঠনতন্ত্র পরিপন্থী বক্তব্য। এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য গঠনতন্ত্র ৪৭ ধারা অনুযায়ী আমরা উপজেলা আ.লীগ শেখ শামসুল হক'কে সাময়িক বহিষ্কার ঘোষণা করছি এবং স্থায়ী বহিষ্কারের জন্য লিখিত অনুলিপি অচিরেই জেলা ও কেন্দ্রীয় আ.লীগ বরাবর প্রদান করা হবে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহা, সহ সভাপতি আজাহার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহিরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, কোষাধ্যক্ষ দিলীপ কুমার সাহা, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, সম্মানিত সদস্য আওলাদ হোসেন লিটন, মো. হাবিবুর রহমান হাবিব, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ. লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments