দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। তবে অভিযুক্ত ধর্ষক পলাতক রয়েছে।
ধর্ষিতা শিশুর পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার রাত ৭.৩০টার দিকে বৈরাগীরচর ভাঙ্গাপাড়া গ্রামের দিনমজুর সাইদুল ইসলামের মেয়ে চর নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী বাড়ির পাশে মেশিনে গম মাড়াই দেখছিল। এসময় প্রতিবেশি বাবুল মন্ডলের ছেলে কাউসার (২০) তাকে তুলে নিয়ে পার্শ্ববর্তী ভুট্টাক্ষেতে জোরপূর্বক ধর্ষণ করে। স্কুলছাত্রীর চিৎকার ও কান্নাকাটি শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে ধর্ষক কাউসার পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্কুলছাত্রীকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে ওইরাতেই দৌলতপুর থানায় মামলা ধর্ষণের দায়ের করলে পুলিশ গতকাল রোববার সকালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
ধর্ষণের বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, বৈরাগীরচর ভাঙ্গাপাড়ায় শিশু ধর্ষণের ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে। ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য কুষ্টিয়ায় প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments