মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বালিজুড়া গ্রামের শিশু নয়ন (১২) হত্যা মামলায় উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট তদন্তের অভিযোগ তুলে সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত নয়নের পরিবার।
মঙ্গলবার (৬ মে) নেত্রকোনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নয়নের স্বজনরা জানান, নয়নকে নির্মম ভাবে হত্যা করা হলেও মামলার তদন্ত সঠিকভাবে হচ্ছে না। বরং তদন্তকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে।
তারা অভিযোগ করেন, মামলার দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর পরিদর্শক ইমদাদুল বাশার ও মো. শাহীনূর কবীর তদন্ত কাজে পক্ষপাত, অনিয়ম ও ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। মূল সাক্ষীদের বক্তব্য উপেক্ষা করে মামলার প্রক্রিয়ায় গাফিলতি ও অসংগতি লক্ষ্য করা যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মামলার এক প্রধান সাক্ষী শুরুতে আদালতে মিথ্যা জবানবন্দি দিলেও পরে নোটারি পাবলিকের মাধ্যমে লিখিত বিবৃতি দিয়ে স্বীকার করেছেন যে, তিনি চাপের মুখে মিথ্যা বলেছিলেন এবং সেই বক্তব্য তিনি প্রত্যাহার করেছেন।
নয়নের পরিবারের ভাষ্য, “এই মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানো হচ্ছে, আর প্রকৃত অপরাধীরা রয়ে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। বিষয়টি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।”
সংবাদ সম্মেলনে তারা চার দফা দাবি উত্থাপন করেন:
১. মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। ২. নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। ৩. তদন্তে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। ৪. প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
পরিবারের পক্ষ থেকে আরও বলা হয়, “আমরা বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু তদন্তেই যদি পক্ষপাত থাকে, তাহলে ন্যায়বিচার পাওয়া সম্ভব নয়। নয়নের মতো আর কোনো শিশুকে যেন এমন নির্মমভাবে প্রাণ হারাতে না হয় – এটাই আমাদের প্রার্থনা।”
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments