আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খোমেনি শনিবার সকালে তেহরানে তার কার্যালয়ে কাজ করার সময় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সকাল দিকে তেহরানের “লিডারশিপ হাউজ” কম্পাউন্ডে ব্যাপক বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটে। এটি ছিল খামেনির আনুষ্ঠানিক কার্যালয় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার কেন্দ্র। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় তিনি অফিসে উপস্থিত ছিলেন এবং সেখানেই নিহত হন।
স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে বিবিসি কম্পাউন্ডটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রমাণ নিশ্চিত করেছে। প্রকাশিত চিত্রে ভবনের একাধিক অংশ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। বিবিসির যাচাই প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি লক্ষ্যভিত্তিক ছিল এবং কম্পাউন্ডের কেন্দ্রীয় অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)–ঘনিষ্ঠ সংবাদমাধ্যম Tasnim News Agency জানিয়েছে, নিজ কার্যালয়ে খামেনির নিহত হওয়া প্রমাণ করে যে তিনি আত্মগোপনে গেছেন—এমন যে খবরগুলো আগে প্রচার হচ্ছিল, সেগুলো ছিল “শত্রুর মনস্তাত্ত্বিক লড়াই”। সংস্থাটি বলেছে, হামলার সময় তিনি দায়িত্ব পালনরত অবস্থাতেই ছিলেন।
খামেনির মৃত্যুর পর ইরান সরকার দেশব্যাপী ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে শোকবার্তা প্রচার করা হয় এবং সরকারি দপ্তরগুলোতে শোক পালন শুরু হয়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ছিল। হামলার সুনির্দিষ্ট দায় কার ওপর বর্তেছে সে বিষয়ে আনুষ্ঠানিক আন্তর্জাতিক বিবৃতি এখনো বিস্তারিতভাবে প্রকাশিত হয়নি, তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments