স্টাফ রিপোটার: রাজনীতিতে বেধাবেদ-পরপস্পরবিরোধী অবস্থানে মাঠে উপত্তাপ থাকলেও ‘দুর্যোগ ইস্যূ’ ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন রাজনীতিক দলগুলো এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পোস্ট দিচ্ছেন নায়ক-নায়িকারাও। সর্ব্বোপরী ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে ঐক্যের বন্ধনে কথা বলছেন সবাই।
জানা গেছে, ঘূর্ণিঝড় রিমালে রোববার রাত ৯টার দিকে উপকূলীয় অঞ্চলের মূল ভূখণ্ডে আঘাত হানে। পরেরদিন সোমবার ঘূর্ণিঝড় রেমাল যখন নিম্নচাপে রূপ নেয়। এতে সৃষ্ট জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ভোগান্তিতে পড়ে প্লাবিত এলাকার মানুষেরা। ঘূর্ণিঝড় শুরুর আগেও সংশ্লিষ্ট সবগুলো মন্ত্রণালয় সতর্ক অবস্থান নেওয়ায় আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবীরা প্রস্তুতি নিতে পেরেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছিলেন পুরো পরিস্থিতি। ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরআগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেয় আওয়ামী লীগ। প্রস্তুত ছিল দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির নেতৃত্বে একাধিক টিম। মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
এরআগে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, তার দল ও সরকার সর্বদা জনগণের দুঃখ-কষ্টে পাশে থাকবে। তিনি বলেন, জনগণের সেবাই আওয়ামী লীগের একমাত্র মূলমন্ত্র। তিনি বলেন, আমরা সর্বদা জনগণের পাশে আছি এবং জনগণের সেবা করাই আমাদের মূলমন্ত্র। দেশবাসীকে দুর্ভোগ থেকে মুক্তি দিতে যা যা প্রয়োজন আওয়ামী লীগ সরকার সবই করে যাচ্ছে। তিনি বলেন, শুধু আওয়ামী লীগ সরকারই নয়, এর নেতাকর্মীরাও জনগণের প্রয়োজনে তাদের পাশে দাঁড়িয়েছে।
ওবায়দুল কাদের বলেন, দলীয় নেতা–কর্মীদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেবে আওয়ামী লীগ। উপকূলবর্তী এলাকার দলীয় নেতা–কর্মী ও জনসাধারণকে প্রয়োজনে আওয়ামী লীগের মনিটরিং টিমের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উপকূলের মানুষের জন্য নিরাপদ আশ্রয়, খাদ্যসহায়তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সর্বাত্মক কর্মপ্রয়াস চালিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সোমবার দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আবহাওয়া ভালো হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। তিনি বলেন, আমাদের বিভাগীয় টিমগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য করবে। আবহাওয়া উন্নত হলে তারা সেসব এলাকায় যাবেন, ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্য-সহায়তা করবেন। গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো ভূমিকা রেখেছে বলেও জানান তিনি। দলীয় সভাপতির পক্ষ থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিদেরও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এসময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে সহযোগিতার নামে ফটোসেশন করে বিএনপি। তারা মানবিক কোনো কাজ করে না। বিএনপির সঙ্গে নীতিগত অনেক পার্থক্য রয়েছে আওয়ামী লীগের। তবে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল বিবৃতিতে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। দুর্যোগকবলিত মানুষ ব্যথা-বেদনা ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নতুন উদ্যমে আবার সবকিছু গড়ে তুলতে সক্ষম হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, রাজনৈতিক দল হিসেবে প্রতিটা দুর্যোগে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। দুর্যোগ-দুর্ভোগে জনগণ আওয়ামী লীগকে কাছে পেয়েছে। কে আসলো আর কে আসলো না, তা জানি না। গণমানুষের রাজনৈতিক দল আওয়ামী লীগ নৈতিক দায়িত্ব থেকেই সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।
এ বিষয়ে ডেমরা থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল এমপি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। যখনই মানুষ বিপদে পড়ে আওয়ামী লীগ সরকার তাদের সবকিছু দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তিনি বলেন, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়ে দল- প্রশাসনকে যেভাবে নির্দেশনা দিয়ে মানুষের বিপদে পাশে থাকার ব্যাবস্থা করেছিলেন তা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমালে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি এবং থাকবো।
ক্ষতিগ্রস্তদের পাশে ইসলামী আন্দোলন: ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনা ও বরিশালসহ উপকূলীয় এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রেমালে খুলনা ও বরিশালসহ উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। দেশের উপকূলীয় এলাকার বিভিন্ন জেলায় প্রবল ঘূর্ণিঝড় রেমালের আঘাতে এখন পর্যন্ত বহু মানুষের মৃত্যু, অর্ধ কোটির কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, এক লাখ ৫০ হাজারের অধিক ঘরবাড়ি বিধ্বস্ত, গবাদি পশুসহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবলবেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের ছোবলে হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সহমর্মিতা জ্ঞাপন করছি। এছাড়া ঘূর্ণিঝড়ে দেশের উপকূলীয় এলাকায় অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিপুল সংখ্যক মানুষ আহত, নিখোঁজ এবং গবাদি পশু, ফসলি জমি ও গাছপালা বিধ্বস্ত হওয়ায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, মহান রাব্বুল আলামিন যেন ঘূর্ণিঝড়কবলিত সহায়-সম্বলহীন ক্ষতিগ্রস্ত মানুষকে কষ্ট সইবার ক্ষমতা দান করেন। উপকূলীয় অঞ্চলে মানুষের সুচিকিৎসা এবং ঘূর্ণিঝড়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষকে জরুরিভিত্তিতে ত্রাণ সামগ্রী বিতরণ, বিধ্বস্ত ঘরবাড়ি নির্মাণসহ দুর্গত মানুষদের সহায়তা দিতে দেশের বিত্তবানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে উপকূলীয় মানুষের জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং স্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থার দাবি জানাই।
ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে শাবনূরের আহ্বান: ঘূর্ণিঝড় রিমালের আঘাতে কয়েকজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ঘরবাড়ি, অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এবার ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন চিত্রনায়িতা শাবনূর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শাবনূর লিখেছেন, আসুন ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বিপণ্ণ মানুষের পাশে দাঁড়াই এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন। তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকাসহ দেশের অন্যান্য অঞ্চল। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে দীর্ঘ সময় ধরে চলা প্রবল এই ঘূর্ণিঝড়ের আঘাতে অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অসংখ্য মানুষ, হাজার হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। স্থল নিম্নচাপটি বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীদের পাশে র্যাব: ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনা ও বরিশালের উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও মানবিক সহায়তা প্রদান করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার বিকেলে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রেমালে খুলনা ও বরিশালসহ তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এ অঞ্চলের লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে। অনেকেই নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ফেলে। কৃষক, শ্রমিক, দিনমজুরসহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের অনেকেই কর্মহীন হয়ে অসহায় ও মানবেতর জীবন-যাপন করছে। এছাড়াও খুলনা ও বরিশালসহ তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ভেঙে পড়ে। র্যাব ফোর্সেস ঘূর্ণিঝড় রেমালের পূর্ব থেকেই খুলনা ও বরিশালসহ তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলের স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে এই অঞ্চলের সর্বসাধারণকে সর্তক করা এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে দ্রুত সময়ে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে। পাশাপাশি র্যাবের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় শুকনা রসদ যেমন চাল, ডাল, আটাসহ অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়। এছাড়াও র্যাবের ভ্রাম্যমাণ মেডিকেল টিম ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments