মোঃ নাজমুল ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি: মাঠপর্যায়ে দক্ষতা বাড়াতে নেত্রকোনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) অ্যাডভান্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা আনসার কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবু সাঈদ। প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা কর্মকর্তা মেরিনা কাদের শেলী, মদন উপজেলার প্রশিক্ষণ কর্মকর্তা রিমি ফেরদৌসী এবং কলমাকান্দা উপজেলার প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল আওয়াল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট বলেন, “প্রশিক্ষণার্থীরা এ কোর্সের মাধ্যমে নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি, অস্ত্র পরিচালনা ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে দক্ষতা অর্জন করে। এতে তারা শুধু আনসার বাহিনীর অংশ হিসেবে নয়, বরং স্বাবলম্বী নাগরিক হিসেবেও সমাজে ভূমিকা রাখতে পারে।”
তিনি জানান, প্রশিক্ষণার্থীরা নির্বাচন, ধর্মীয় অনুষ্ঠান এবং দুর্যোগ মোকাবেলায় আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ রয়েছে।
২৮ দিন মেয়াদি এ কোর্সে জেলার বিভিন্ন উপজেলার ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments