মো: নূর উন নবী সিয়াম৷ নোবিপ্রবি: উৎসবমুখর পরিবেশে ১৩ বছর পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শুরু হয়েছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪।নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির অগ্রযাত্রার ১৭তম বছরে ৩য়বারের মতো এই আয়োজনে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৩২টি বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন বিতার্কিক অংশগ্রহণ করছে।
আজ(৩১ মে) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়াম থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে গোল চত্বরে শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে আয়োজনের উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ দিদার-উল আলম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, "নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি প্রায় ১৩ বছর পর ২ দিন ব্যাপী ৩য় বারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি ডিবেটিং সোসাইটির এ আয়োজনকে সাধুবাদ জানাই। পাশাপাশি অনুষ্ঠানের যথাযথ সফলতা কামনা করি এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।"
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্যরা,ডিবেটিং সোসাইটির উপদেষ্টা এবং এলামনাইরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান,‘মগজে দূর করি মননের কলঙ্ক’ স্লোগানকে প্রতিপাদ্য করে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।মোট ৩২টি বিশ্ববিদ্যালয়ের টিমের অংশগ্রহণে উদ্বোধনী দিনে ৬ রাউন্ডে বিতর্ক অনুষ্ঠিত হবে।সেরা ২টি দলের মধ্যকার ফাইনাল রাউন্ড,পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে আগামী ১ জুন অনুষ্ঠিত হবে।এছাড়াও ফাইনালে বিজয়ী দলের পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আগামী ১ জুন অনুষ্ঠিত হবে।বিতর্কের পরিচালনায় ৩০জন বিচারক এবং ২ শতাধিক আয়োজক কমিটি এই আয়োজনে যুক্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments