ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ফেসবুক লাইভে এসে নিজ ঘরে গলায় রশি পেঁচিয়ে আব্দুর রশিদ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঐ যুবক সেমন্তঘর উত্তর পাড়ার মো. জালাল মিয়ার ছেলে।
নিহত আব্দুর রশিদ এর ফেসবুক ওয়ালে ৬ মিনিটের ভিডিওতে দেখা যায়, তিনি বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় তার ফেসবুক লাইভে আসেন। এর আগে তিনি তার ঘরের সিলিংয়ে একটি রশি বেঁধে রাখেন। লাইভ চালু করে তিনি একটি টেবিলে উঠে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
পরিবার সূত্রে জানা যায়, সে চট্টগ্রামে বেকারির মালামাল সরবরাহ করত। চট্টগ্রাম থেকে বাড়িতে এসে তার নিজঘরে তার ফেসবুক ওয়াল থেকে লাইভে এসে ঘরের সিলিং এর সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু বক্কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রশিদের লাশ জুলন্ত অবস্থায় তার নিজ ঘর থেকে উদ্ধার করি। পরিবার সূত্রে জানতে পারি সে মাদকাসক্ত ছিল। সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments