স্টাফ রিপের্টার: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে আজ সন্ধ্যা ০৬ টায় (২৫ অক্টোবর, ২০২৫) প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে একই এলাকায় (১০.৮ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৮.২ ডিগ্রী পূর্ব দধঘিমাংশ) নিন্মচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দধতা ছিল : ৬৬%
আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ২৪ মিনিটে। এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ০১ মিনিটে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments