বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সাংবাদিক ফোরামের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (২৪ জুলাই) ২ টায় সাংবাদিক ফোরামের অফিসরুম সংলগ্ন মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় বিভিন্ন ফলজ, বনজ, ঔষধিবৃক্ষ ও সৌন্দর্য বর্ধক প্রায় অর্ধশতাধিক গাছ লাগানো হয়।
বৃক্ষরোপন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপন কমিটির সভাপতি তছলিম আহম্মদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ, সহ-সভাপতি মোঃ রাশেদুজ্জামান পবিত্র, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
এসময়ে বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের সভাপতি শেখ আব্দুর রহিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মেজবা রহমান সুপ্ত, সাংগঠনিক সম্পাদক রিফাত ইসলাম , দপ্তর সম্পাদক মোঃ আকিক তানজিল জিহান, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিম ও প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় সরকারসহ সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।
অতিথির বক্তব্যে তছলিম আহম্মদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় একটা সবুজ ক্যাম্পাস। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং জলবায়ুর বিরূপ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে বৃক্ষরোপন, বৃক্ষের পরিচর্যার বিকল্প নেই। গাছ কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন দেয়। বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরাম বৃক্ষরোপণ কর্মসূচির যে উদ্যোগ গ্রহণ করেছে তা অতীব প্রশংসনীয়।
শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় অনেক ভালো কাজ করে থাকে। তার মধ্যে অন্যতম হলো এই সুন্দর একটা ক্যাম্পাস ধরে রাখার জন্য নিয়মিতই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা। এর মধ্য দিয়ে ক্যাম্পাসে সবুজায়ন নিশ্চিত করা হয়। তিনি আরও বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেককে অন্তত ৩ টি করে গাছ লাগানোর জন্য এমনকি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষেও গাছ লাগানোকেই গুরুত্ব দেওয়া হয়েছে।
বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের সভাপতি শেখ আব্দুর রহিম বলেন, আমাদের সংগঠন সর্বদা বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার্থে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা একশত গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি৷ আশাকরি আমরা এ উদ্যোগ সফল ভাবে শেষ করতে পারবো।
সাধারণ সম্পাদক মেজবা রহমান বলেন, গাছ আমাদের অন্যতম শ্রেষ্ঠ বন্ধু। একজন শিক্ষার্থী হিসেবে সমাজের প্রতি অনেক দায়িত্ব রয়েছে। সে হিসেবে আমরা এই বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। আমাদের এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরাম ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার্থে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৬ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএ ...
নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'রাজশাহী বিভাগ ছাত্র কল্যাণ পরিষদ'-এর ২০২৬-২৭ বর্ষের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারি অধ্যাপক আসমা সাদিয়া রুনা এক কর্মচারির ছুরিকাঘাতে মারা গেছেন।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইস ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল শিক্ষা বোর্ডের অসাবধানতায় কয়েক হাজার পুরুষ এইচএসসি পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ (জেন্ডার) পরিবর্তিত হয়ে ‘ফিমেল’ বা নারী চলে এসেছে। অন্তত ৩৮ হাজার পুরুষ শিক ...
সব মন্তব্য
No Comments