আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে পুণে শহরে ইন্দ্রয়নী নদীর ওপর সেতু ভেঙ্গে ৬ জনের মৃত্যু হয়েছে। পানির তোরে ভেসে গেছে অন্তত ২৫ জন। রবিবার ( ১৫ জুন ) দুপুর ৩টার দিকে মহারাষ্ট্রের পুনের দেহু জেলার জনপ্রিয় পর্যটন স্পট কুন্দমালে সেতুটি ভেঙ্গে পড়লে হতাহতের ঘটনা ঘটে। ভারতের সংবাদপত্র গণশক্তি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার পরপরই পুলিশ ঘটনা স্থলে রওয়ানা দিয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে রয়েছে। তারা উদ্ধার কাজ শুরু করেছে।
জানাগেছে, ভেঙ্গেপড়া সেতুর উপর অনেক পর্যটক ছিলেন। প্রায় ৩০ জনের মতো তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। রবিবার ছুটি থাকায় বহু পর্যটক সেখানে জড়ো হয়েছিল। সেতুর ওপর প্রায় ১শ পর্যটক দাঁড়িয়ে ছিল। আচমকাই সেতুটি ভেঙ্গে পড়েছে। কয়েকজন সাঁতরে তীরে আসতে পেরেছে। নদীতে তলীয়ে গেছে ২৫ জন। স্থানীয় প্রশাসন ৬ জনের মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক ভারীর বৃষ্টির ফলে নদীর পানিস্তর বৃদ্ধি পাওয়ায় ৩০ বছরের পুরানো সেতুর ওপর চাপ বেড়ে যায়। পর্যটকদের ভিড়ের কারনে সেতুর ওপর অতিরিক্ত চাপ পড়ছিল। নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে হয়তো এই বিপর্যয় ঘটেছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার পর এবার সংকটাপন্ন কিউবার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান পরিস্থিতি শেষ হলে ক ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় আসামের কারবি আংলং ...
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার পার্বত্য রাষ্ট্র নেপালে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশজুড়ে ভোটগ্রহণ অনুষ্ ...
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে সংসদীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।বার্তা সংস্থা র ...
সব মন্তব্য
No Comments