ফুলতলায় ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার, মামলা

প্রকাশ : 13 May 2023
ফুলতলায় ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার, মামলা

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ শনিবার সন্ধ্যা ৬ টায় ফুলতলা উপজেলার আলকা গ্রামে সুপার জুট মিলের পেছন দিকের একটি ইটের মাটি তোলার ডোবা থেকে পুলিশ মোমিন নামের ১ বছর ৭ মাস বয়সের একটি ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক জানান, গতকাল সন্ধ্যায় সুপার জুট মিলের পেছন দিকের এলাকার লোকজন ডোবার ভেতরে ১ বছর ৭ মাস বয়সের একটি ছেলে শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে, পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ১২, তারিখ- ১৩/০৫/২৩ ইং) দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শিশুর পিতা মোঃ আরিফ সরদারসহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ ও আলকা গ্রামের মোস্তফা কাজীর বাড়ি ভাড়াটিয়া। সে বেশ কিছুদিন যাবত অত্র এলাকায় ইলেকট্রিকের কাজ করে আসছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হয় নি।

সম্পর্কিত খবর

;