বিশেষ প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকা মহানগর দক্ষিন বিএনপির নির্দেশে ঢাকা- ৫ আসনের ধানের শীষের কান্ডারী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নবী উল্লাহ নবী'র সার্বিক তত্ত্বাবধানে ডেমরা থানা বিএনপির পক্ষ থেকে এস এস সি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বোতলজাত খাবার পানি বিতরন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে ডেমরার এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে এ বোতলজাত খাবার পানি বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী ও ৬৭ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর এস এম রেজা চৌধুরী সেলিম, ডেমরা থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও ৬৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর আনিসুজ্জামান, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপির অন্যতম নেতা মনির হোসেন খান, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, ৬৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন, হাজী নগর ইউনিট বিএনপির সভাপতি হাফিজ আহমেদ পাটোয়ারী চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments