ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যৌন নিপীড়ন প্রতিরোধ কল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গঠিত যৌন নিপীড়ন বিরোধী সেলটি পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোটের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন নির্যাতন, যৌনতা বিষয়ক হয়রানি ইত্যাদি বিষয়ে অভিযোগ দায়েরের জন্য এটি পুনর্গঠন করা হয়।
শুক্রবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এইম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেন।
উক্ত কমিটিতে বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমীন আরা সাথীকে আহবায়ক ও উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ১০ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোসাম্মদ সালমা সুলতানা, আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ বাকিবিল্লাহ বিকুল, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জনাব জয়শ্রী সেন, কুষ্টিয়ার মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মমতাজ আরা বেগম এবং কুষ্টিয়ার প্রভাতী পল্লী উন্নয়ন সংস্থার পরিচালক রফিকুল ইসলাম।
কমিটির পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে কমিটির আহবায়ক এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমীন আরা সাথী বলেন, আমি সবসময় শিক্ষার্থী বান্ধব হয়ে থাকার চেষ্টা করি। কোনো শিক্ষার্থী যেনো কোনো সমস্যার সম্মুখীন না হয় সেজন্য আমরা কাজ করে যাবো। বিশ্ববিদ্যালয় আপাতত যেহেতু বন্ধ রয়েছে তাই এখনই আমাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বলতে পারছি না। ক্যাম্পাস খুললে আমরা আমাদের কার্যক্রম শুরু করবো।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments