কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় বিকাশ প্রতারকের খপ্পরে পরে ৩ লাখ ২৩ হাজার ৭শ‘ টাকা খুইয়েছেন কলেজ পড়ুয়া আসমা (২২) নামের এক শিক্ষার্থী। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ফেরিঘাট এলাকার রুপ টেলিকম নামের একটি বিকাশের দোকানে এ ঘটনা ঘটে। বিষয়টি পৌর এলাকায় টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে। আচমা পাশ্ববর্তী আমতলী সরকারী ডিগ্রী কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে সেকান্দারখালী গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে।
ভুক্তভোগী শিক্ষার্থী আসমা জানান, তার মোবাইলে এক প্রতারক একটি রবি নাম্বার দিয়ে মোবাইল করে জানান যে তাকে শিক্ষা বোর্ড থেকে ফোন দেয়া হয়েছে এবং উপবৃত্তি বাবদ তাকে ১০ লাখ টাকা দেয়া হবে। তবে তাকে আগে ৪ লাখ টাকা পাঠাতে হবে। পরে আচমা ১৩ টি নাম্বারে ২৪ হাজার ৯ শ‘ টাকা করে মোট ৩ লাখ ২৩ হাজার ৭শ‘ টাকা পাঠানোর পরই ওই প্রতারক সকল নাম্বার বন্ধ করে দেন।
রুপ টিলিকমের মালিক সুব্রত ঘরামী বলেন, টাকা সেন্ট করার পর তার বোধগম্য হয়। তবে মহিলা সাথে সাথে পরিশোধ করবে বলে বিশ্বাস করে ওই টাকা সেন্ট করেছেন বলে তিনি জানান।
সংশ্লিস্ট পৌর কাউন্সিলর মো.তারিকুজ্জান তারেক বলেন, বিষয়টি রুপ টেলিকমে মালিক সুব্রত ঘরামী তকে জানায়। পরে সমাধানের জন্য ওই শিক্ষার্থীর অভিভাবককে খবর দিয়ে আনা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments