পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী সারজিস আলম বলেছেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ধরে আগামী ১২ ফেব্রুয়ারির আগেই বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। অন্যথায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে না।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।
তিনি আরো বলেন, আমরা যতবার কথা বলেছি, প্রতিবারই তিন–চারটি মৌলিক বিষয় সামনে এনেছি। এর মধ্যে প্রধান ছিল সংস্কার ও বিচার। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের অসংখ্য মানুষ হত্যার শিকার হয়েছে। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, কিন্তু সেই রায় কার্যকরের ক্ষেত্রে যে দ্রুততা প্রয়োজন, তা আমরা দেখতে পাচ্ছি না। আমরা চাই, তাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক।
তিনি শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, দিনের আলোতে প্রকাশ্যে একজনকে হত্যা করা হলো। অথচ সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে গেলেও শনাক্ত আসামিদের এখনো গ্রেপ্তার করা যায়নি। তারা বাংলাদেশে না ভারতে- না কোথায়। কিন্তু যেখানেই থাকুক, তাদের আইনের আওতায় আনতেই হবে।
সারজিস আলম আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই ১২ ফেব্রুয়ারির আগেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের রায় ঘোষণা ও তা কার্যকর করতে হবে। নির্বাচনের আগে যদি তারা এটি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে জনগণের কাছে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না।সৌজন্য সাক্ষাৎকালে এনসিপির পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments