সকল মামলায় আগাম জামিন পেলেন যুবদল রবিউল ইসলাম নয়ন

প্রকাশ : 03 Jul 2024
সকল মামলায় আগাম জামিন পেলেন যুবদল রবিউল ইসলাম নয়ন

 


স্টাফ রিপোটার: রাজধানীর  বিভিন্ন থানায় করা সকল মামলার আগাম জামিন পেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। 


বুধবার দুপুরে বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমান ও মোঃ আতাবুল্লাহর দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন।


রবিউল ইসলাম নয়নের আইনজীবী ব্যারিস্টার রহুল কুদ্দুস কাজল জানান, ২৮ অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে যুবদল নেতা নয়নের  বিরুদ্ধেও রাজধানীর রমনা, মতিঝিল, ওয়ারি এবং যাত্রাবাড়ি সহ বিভিন্ন থানায় নাশকতার এসব মামলা দায়ের হয়।


এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত আট সপ্তাহের আগাম জামিন মুঞ্জুর করেন।

সম্পর্কিত খবর

;