সাতক্ষীরা প্রতিনিধিঃ মিথ্যা ও হয়রানী মামলা থেকে প্রবাস থেকে ছেলেকে দেশে ফিরে পেতে আকুতি জানিয়েছে বৃদ্ধা এক মা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীর প্রেসক্লাবে এক সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন মা মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম সাতক্ষীরা জেলার কালিগজ্ঞ উপজেলার মহিষকুড় গ্রামের
মকবুল হোসেনের স্ত্রী।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, চাকুরীর সুবাদে তার ছেলে প্রায় বছর ধরে সৌদি আরবে রয়েছে। কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে একই এলাকার শেখ সেলিম আহম্মেদ (৪২), আব্দুর রশিদ (৪৫), মোছাঃ মাহমুদা খাতুন (৫০),মোছা. মুক্তা পারভীন (৩৫), শেখ আতিক (২৫), শেখ আব্দুল্লাহ (২২), মোঃ শাহজাহান (৪০) গং রা গত ৫ আগষ্ট শেখ হাসিনা পদত্যাগের তাদের উচ্ছেদ করার জন্য বাড়ির সীমানার পাঁকা প্রাচীর ভাংচুর করে। ওই সময় আমরা বাধা দিলে তারা তাদের বেধড়ক মারপিট করে।একই সাথে বাড়ির প্রাচীর সহ বসত বাড়ি ভাংচুর করিয়া অনুমান ৫ লক্ষ টাকার- টাকার ক্ষতিসাধন করে।এরপর ২৬ জানুয়ারি সকালে তাদের মহেশকুড় মৌজার ৯৪, ৯৬, ৯৭, ১০৩, দাগের ১৬ শতক জমির সরিষা গাছ উপড়াইয়া ক্ষতি সাধন করে। এছাড়া ছেলে প্রবাসে থাকা কালিন তার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে দীর্ঘদিন যাবত।বর্তমানে তার ছেলে দেশে আসলে হত্যা করবে বলে প্রকাশে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ছেলেকে নিরাপদে দেশে ফিরাতে ও মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সহ সেনাকর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করেছেন তিনি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments