সিলেট অফিস: হবিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন খোয়াই থিয়েটার এর শিশু কিশোর সংগঠন সুন্দরম এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।‘আমরা আনবো আলোকিত ভোর’ এই স্লোগান নিয়ে ১৯৯৬ সালে গড়ে উঠা সংগঠন সুন্দরম এর ২ জানুয়ারি ২০২৬ ছিল ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষ্যে গতকাল ৩ জানুয়ারি খোয়াই থিয়েটার মিলনায়তনে অপরাহ্নে বিপুল সংখ্যক শিশু-কিশোরের অংশগ্রহণে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন খেলা-ধুলা, আনন্দ আড্ডা এবং জুবায়েদ হুসেন নির্দেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আনন্দের আলপনা’ এবং সুকুমার রায় এর ছোট গল্প অবলম্বনে রচিত নাটক ‘টাকার আপদ’ প্রদর্শনীর। সন্ধ্যায় সুন্দরম্ সমন্বয়ক মোঃ মোক্তাদির হোসেন এর সঞ্চলনায় এবং খোয়াই থিয়েটার এর সভাপতি তোফাজ্জল সোহেল সভাপতিত্বে শুরু হওয়া আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি ও গল্পকার তাহমিনা বেগম গিনি, মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন, গোপী মোহন দাস, নাট্যমেলার নাট্যকরমী নুরজাহান বিভা, খোয়াই থিয়েটার সাধারণ সম্পাদক সুকান্ত গোপ। অনুষ্ঠানে সুন্দরম্ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা শুভেচ্ছা বক্তব্য রাখেন খোয়াই থিয়েটার সহ-সভাপতি সিদ্দিকী হারুন, সহ-সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সুন্দরম্ সহ-সমন্বয়ক জুবায়েদ হোসেন, নাট্যকরমী হ্যাপী ভৌমিক, শেখ ওসমান গনি রুমী, আব্দুল হামিদ, হাবিব খোকন, তনুকা সেন মিমু, শারমীন রিতু, শ্রাবনী দেব প্রমুখ। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে আসা সম্মানিত অতিথিবৃন্দ। উল্লেখ্য অনুষ্ঠানে খোয়াই থিয়েটার মিলনায়তনটি শিশু কিশোর, অভিভাবক ও দর্শকে উৎসবমুখর ছিল
স্টাফ রিপোর্টার: অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শনিবার (৭ মার্চ) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বইমেলা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মেলার বি ...
সিলেট অফিস: হবিগঞ্জ চারুকলা একাডেমি-এর আয়োজনে ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “শিল্পবৃত্তি–২০২৫” প্রদান ও বার্ষিক পরীক্ষা সমাপনী সনদপত্র ব ...
ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষ্যে প্রকাশ করতে যাচ্ছে ৪৮+ বিষয়ের উপর ১৭৫+ বই। সে ধারাবাহিকতায় আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত হলো—* ঐতিহ্য রজতজয়ন্তী গ্রন্থমালা◉ আম ...
ডেস্ক রিপোর্ট: আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ঢাকায় অমর একুশে বই মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করেছেন। ...
সব মন্তব্য
No Comments