মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর অফিস: ফরিদপুরে নগরকান্দায় ডাকাত সর্দার রবিজুল শেখ’কে গ্রেফতার করেছে র্যাব-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২২ মে তারিখ রাত আনুমানিক রাত তিনটা থেকে তিনটা কুড়ি মিনিট পর্যন্ত যে কোন সময় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন জুঙ্গুরদী এলাকায় বসবাসকারী মো. শাতাদাত মুন্সি (৫৭), পিতা-মৃত খবির উদ্দিন মুন্সি এর একতলা বিল্ডিং এর ভিতর অজ্ঞাত ব্যক্তিরা ডাকাতি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ সর্বমোট বায়ান্ন হাজার তিনশত পঁচাত্তর টাকার মালামাল লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম শাহাদাত মুন্সি বাদী হয়ে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের একটি ডাকাত দলের বিরুদ্ধে ডাকাতির মামলা রুজু করেন।
যার মামলা নং-১৮, তারিখ- ২৩/০৫/২০২৪ই, ধারা-৩৯৫/৩৯৭, পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীরা আত্মগোপনে চলে যায়। উক্ত ডাকাতির ঘটনাটি জানতে পেরে র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ডাকাতির ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৩ ই জুন দুপুর আনুমানিক ১:১০ মিনিটে র্যাব-১০,ফরিদপুর ক্যাম্পের উক্ত অভিযানিক দল উল্লেখিত ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) মীর মুরাদ হোসেন, নগরকান্দা থানা, ফরিদপুরের অধিযাচন পত্রের ভিত্তিতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর ক্লুলেস ডাকাতি মামলার ঘটনায় জড়িত সন্দিগ্ধ আসামি কুখ্যাত ডাকাত সর্দার মো. রবিজুল শেখ (২৬), পিতা-আব্দুর মান্নান শেখ, সাং-জয়পাশা, থানা-বোয়ালমারী জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি রবিজুল শেখ একজন আন্তঃজেলা ডাকাত দলের ডাকাত সর্দার। সে বিগত কিছুদিন যাবৎ ফরিদপুরসহ এর আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments