আনিছ আহমেদ( শেরপুর )প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের আয়োজনে “ঐতিহাসিক ৭ই মার্চ” জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিটিভিতে প্রচারিত সরাসরি কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ, ৭ই মার্চের ভাষণ, চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন, পুলিশের পক্ষ থেকে ওসি মোহাম্মদ ফায়েজুর রহমানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ঐতিহাসিক ৭ই মার্চ এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রুপালী প্রমুখ। আলোচনা সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল মান্নানসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments