মো: ইকবাল হোসেন: গোপালগঞ্জ সদর পোস্ট অফিস উদয়ন রোডে অবস্থিত গ্লোবাল এডুকেশন সেন্টারে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় এইচএসসি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও মত বিনিময় সভা হয়। একঝাঁক তরুণ শিক্ষার্থীদের দিক-নির্দেশকশনামূলক বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী "গ্লোবাল এডুকেশন সেন্টার" এর স্বনামধন্য পরিচালক ও শিক্ষক মো: জাহাঙ্গীর কবির টিপু। এসময় অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।
আগামী ১ নভেম্বর, রোজ: মঙ্গলবার, সকাল ১০টা থেকে "গ্লোবাল এডুকেশন সেন্টার"এ ইংরেজি, বাংলা, আইসিটি সহ বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের যথারীতি ক্লাস শুরু হবে। বিষয়ভিত্তিক অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের দিয়ে আধুনিক সৃজনশীল শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন সহ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার উপযোগী করে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ "গ্লোবাল এডুকেশন সেন্টার"।
গ্লোবাল এডুকেশন সেন্টারের শিক্ষার্থী আবদুল গফুর বলেন, শিক্ষা প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান খুবই উন্নত। পরিচালক সহ অন্যান্য শিক্ষকদের পাঠদান, সাপ্তাহিক, মাসিক পরীক্ষা ও মূল্যায়ন সহ মেধা চর্চার নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান এটি।
এবিষয়ে গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালক মো: জাহাঙ্গীর কবির টিপু বলেন, ভালো রেজাল্টের মুলে রয়েছে যুগোপযোগী সৃজনশীল পাঠদান পরিকল্পনা, দিক-নির্দেশনা এবং শিক্ষার্থীদের সমস্যা খুঁজে বের করে সে অনুযায়ী শিক্ষাদান। শিক্ষার্থীদের মেধার পুরোপুরি বিকাশ সহ এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনে আমরা বদ্ধপরিকর।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments