স্টাফ রিপোর্টার : রাজধানীর ডেমরায় পূর্ব শত্রুতার জেরে জুবায়ের আহমেদ (২২) নামে এক যুবককে লোহার রড দিয়ে পিটিয়ে মাথা ফাটানো রক্তাক্ত জখম করেছে কতিপয় দুবৃর্ত্তরা। সোমবার দিনগত রাতে পশ্চিম বক্সনগর ভুক্তভোগীর বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুবৃর্ত্তরা লোহার রড ও লাঠি দিয়ে ওই যুবককে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্নস্থানে ছিলা ও রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরী বিভাগে জুবায়েরের ফাঁটা ও থেতলে যাওয়া মাথায় ৫ টি সেলাইসহ চিকিৎসা দেওয়া হয়েছে। জুবায়ের একজন কাপড় ব্যবসায়ী। এ ঘটনায় ভুক্তভোগীর দুলাভাই মো. নুরুজ্জামান শাওন সোমবার রাতেই অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে ডেমরা থানায় লিখিত অভিযোগের মাধ্যমে মামলার আবেদন করেন। অভিযুক্তরা হলো— স্থানীয় মো. পিন্টু (৩৮), আলম মিস্ত্রী’র ছেলে মো. মুন্না (২৫), মো. জয়নালের ছেলে মো. রাসেল শেখ (২৫), মো. মিজান (২৬) ও আলামিন (২৬)।
অভিযোগকারী শাওন বলেন, কাজ থেকে বাসায় ফিড়ে জুবায়ের বাসা থেকে নিচে নামতেই অভিযুক্তরা তার ওপর অতর্কিতে হামলা চালিয়ে পালিয়ে যায়। অভিযুক্তদের মধ্যে আলামিন কয়েকদিন আগে যাত্রাবাড়ী থানায় ৩০০ বোতল ফেনসিডিলসহ চালক আটকের মামলায় আসামি হিসেবে গ্রেফতার হয়ে বর্তমানে জামিনে আছে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments