চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে এসে পৌঁছেছে আমেরিকার তৈরি করোনা ভাইরাস প্রতিষেধক মডার্না এমআরএনএ ও চীনের তৈরি সিনোফার্মের ১ লাখ ৮৪ হাজার ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন। তার মধ্যে মডার্নার ২২ কার্টন ও সিনোফার্মের ৯৮ কার্টন ভ্যাকসিন রয়েছে। মডার্নার প্রতি কার্টনে ৪শ ভায়াল ও প্রতি ভায়ালে ১০ ডোজ করে মোট ১ লাখ ৫ হাজার ৬'শ ডোজ এবং সিনোফার্মের প্রতি কার্টনে ৪'শ ভায়াল ও প্রতি ভায়ালে ২ ডোজ করে মোট ৭৮ হাজার ৪'শ ডোজ ভ্যাকসিন রয়েছে।
আগামী ১৩ জুলাই থেকে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হতে পারে বলে আশা করা যাচ্ছে। মডার্নার ভ্যাকসিন মহানগরীর ৯টি কেন্দ্রে ও সিনোফার্মের ভ্যাকসিন উপজেলা পর্যায়ে রেজিস্ট্রেশনকারীদের মাঝে প্রয়োগ করা হবে। যাদের বয়স ৩৫ বছরের অধিক তারা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
আজ সকালে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজারভ্যানে করে আসা মডার্না ও সিনোফার্ম এই ভ্যাকসিন গ্রহণ করেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। এসময় ভ্যাকসিন গ্রহণ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারী ১ম দফায় অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার তৈরি ৪ লাখ ৫৬ হাজার ডোজ, ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আরও ৩ লাখ ৬ হাজার ডোজ এবং ১৮ জুন সিনোফার্মের তৈর ৯১ হাজার ২'শ ডোজ করোনার ভ্যাকসিন চট্টগ্রামে আসে। ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে টিকাদান কার্যক্রম শুরু হয়।
স্টাফ রিপোর্টার: ঈদুল ফিতর উপলক্ষে ১৮ মার্চের ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা ...
স্টাফ রিপোর্টার: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের দাবিকে সামনে রেখে বিভিন্ন দেশ ও সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হবে।বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে ...
ডেস্ক রিপোর্ট: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, ভারত সবসময়ই একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে এসেছে এবং ভবিষ্যতেও স ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন: “আজ ০৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস’। দিবসটি উপলক্ষ্যে আমি বিশ্বের সকল ...
সব মন্তব্য
No Comments