স্টাফ রিপোটার: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিনা ভোটের সরকার হঠাৎ মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে আবরও প্রমাণ করলেন তারা জুলুমবাজ ও গণদুশমন। শুধুমাত্র জনগণের টাকা লুট করতেই জ্বলানি তেলের দাম বাড়িয়েছে।
তিনি বলেন, বিশ্ব বাজারে জ্বালানির দাম কমেছে, পেট্রল ও অকটনে আমাদের আমদানি করতে হয় না । তারপরও জ্বলানি তেলের দাম বৃদ্ধি নিষ্পেষিত মানুষের রক্ত চুষে নেওয়া ছাড়া আর কিছুই নয়। তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।
শনিবার ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাবের) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী আরও বলেন সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের পতন আসন্ন। এ ঘটনা আচ করতে পেরে তারা মরিয়া হয়ে ওঠেছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শুধু জ্বলানি তেলের দাম বৃদ্ধি নয়, গতকাল এক প্রতিমন্ত্রী বলেছেন গ্যাস বিদ্যুতের দামও বাড়বে। দ্রব্যমূল্যের দামও বাড়বে। সুতরাং এ সরকারকে অচিরেই বিদায় না করতে পারলে দেশের মানুষকে রক্ষা করা যাবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সভাপতি ডা: হারুন আল রশিদ, মহাসচিব ডা: আব্দুস সালাম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম, ড্যাবের সিনিয়র সহসভাপতি ডা: এম এ সেলিম, ডা: জহিরুল ইসলাম শাকিল, ডা: এরফান, ডা: আদনান, ডেন্টিস্ট জাহিদুল কবির জাহিদসহ নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments