ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার(১০ এপ্রিল) বিকেলে বড়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাধানগর হাইস্কুল মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপস ।
বড়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহপরান মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি রাসেল হায়দারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম,বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক-(১)এড:আনিছুর রহমান মঞ্জু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম,নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী,নবীনগর পৌর যুব দলের আহ্বায়ক আলী আজম,কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সফিকুল ইসলাম মোল্লা,বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ফালু।স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সাবেক সহ-সাংগঠনিক সালাউদ্দিন সুমন।
এছাড়া আরো বক্তব্য রাখেন ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউটিশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মনিরুল হক মীর,সাবেক ছাত্রদল নেতা আশরাফ হোসেন রুবেল,নবীনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আপেল মাহমুদ, বিএনপি নেতা সামসুল হক মোল্লা,আলামিন সর্দার,আক্তার বেপারী, সুদন বেপারী, সফর আলী মেম্বার,মিলন সরকার,আশিকুর রহমান বাদল,সবুজ জুয়েলার্স প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হোসেন তাপস বলেন,বড়াইল ইউনিয়নের ইতিহাস শুধু জাতীয়তাবাদী দলের সাথেই নয়, আমার পরিবারের সাথেও রয়েছে।আমার বাবা কাজী আনোয়ার হোসেন নবীনগরের মাটি ও মানুষের নেতা ছিলেন।আমিও আমার বাবার মতে নবীনগরের মানুষের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই।বিগত দিনের নির্বাচন ছিলো এক তরফা নির্বাচন।বিএনপি করার কারনে আমার প্রার্থীতা বাতিল করা হয়েছিলো।পরে আইনী লড়াইয়ে ফিরে পেয়েছি।আগামী দিনে প্রতিহিংসার রাজনীতি নবীনগরে হতে দিবোনা।
আমি আপনাদের সহযোগীতা নিয়ে এগিয়ে যেতে চাই। এসময় তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দলের দীর্ঘ দিনের আন্দোলন ও ছাত্র জনতার আন্দোলনের ফলেই স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে।এই আন্দোলনে একক কারো কোন কৃতিত্ব নেই।আমরা দীর্ঘ ১৪ বছর ধরে আন্দোলন করে আসছি।আগামী দিনে আমরা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করছি।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments