সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নাশকতা মামলায় মাসুদুর রহমান নামে একজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে জামালপুর সদরের পৌর এলাকা থেকে মাসুদুর রহমান নামে ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। সে দৈনিক জণবানী পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি। সে সরিষাবাড়ী উপজেলার ধানাটা গ্রামের মোজাম্মেলের ছেলে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর এটি জামালপুরে নাশকতা মামলায় কোনো সাংবাদিকের প্রথম গ্রেপ্তার।
জুলাই-আগস্টের রাজনৈতিক মামলায় জামালপুর প্রেসক্লাবের আশ্রয়ে থাকা সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ফ্যাসিস্ট আওয়ামীলীগের জামালপুর -৪ আসনের ভোট চোর এমপি প্রিন্সিপাল রশিদ চাচাতো ভাই পরিচয়দানকারি সাংবাদিক নামধারী মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো.আতিক।
জানা যায়, সাংবাদিক মাসুদুর রহমান সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। সে সরিসাবাড়ী আসনের সাবেক এমপি প্রন্সিপাল আব্দুর রসিদের চাচাত ভাই পরিচয় দিতেন। প্রিন্সিপাল রশিদ এমপি হওয়ারর পর পুরো সরিষাবাড়ীতে তান্ডব শুরু করেন এই সাংবাদিক ও সাবেক ছাত্রলীগ নেতা। সরিষাবাড়ী সিএনজি স্ট্যান্ড দখল করেন। গণঅভ্যুত্থানের পর সরিষাবাড়ী থেকে পালিয়ে জামালপুরে চলে আসেন এবং বিভিন্ন সরকারী অফিসের সাথে সখ্যতা গড়ে তুলেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৈনিক সবুজ বাংলাকে জানান, গণঅভ্যুত্থানের আগে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments