ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণআন্দোলনে নিহত মোহাম্মদপুর থানা শ্রমিক দলনেতা মোঃ হোসেন এর পরিবারকে একটা রিকশা ও নিহত শাহরিয়ার এর পরিবারসহ আহত ১৭ জনকে আর্থিক সহায়তা দিয়েছে শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের মোহাম্মদপুর থানা।
আজ রবিবার (২৭ অক্টোবর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্রজনতার গণআন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নিহত মোহাম্মদপুর থানা শ্রমিক দলনেতা মোঃ হোসেন এর পরিবারকে একটি রিক্সা ও নিহত মোঃ শাহরিয়ার এবং মারাত্মক ভাবে আহত ১৭ জনকে আর্থিক সহযোগিতা করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্যসচিব আমিনুল হক এর সার্বিক সহযোগিতায় মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা রুবেল হাওলাদার এর একান্ত প্রচেষ্ঠায় এ সহায়তা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি এ্যাডঃ সারোয়ার হোসেন সাকিব,মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ কফিলউদ্দিন, মোহাম্মদপুর থানা শ্রমিক দলের যুগ্মআহ্বায়ক আমানউল্লাহ প্রমুখ।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments