ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর নিখোঁজের ২০ ঘন্টা পর সুমাইয়া আক্তার (৮) শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা সরকার।
শনিবার উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামের ১ নং ওয়ার্ড থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সুমাইয়া গুনিয়াউক ইউনিয়নের মৃত আছমত আলীর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৫-মে) সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনসহ আশপাশের বাড়ি-ঘরে খোঁজাখুঁজির পর সুমাইয়াকে না পেয়ে গ্রামের মাইকে নিখোঁজের বিষয়টি জানানো হয়। এর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার নিখোঁজের বিষয়টি প্রচার করা হয়। শনিবার সকাল সাড়ে দশটার দিকে নিহতের মায়ের দোকান ঘরের ছাদের উপর আম পাড়তে যায় স্থানীয় অপর এক শিশু। তখন সুমাইয়ার মরদেহ ছাদের উপর পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহযোগীতায় তার মরদেহ উদ্ধার করে।
গুনিয়াউক গ্রামের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মালেক মিয়া বলেন, সুমাইয়ার বাবা নেই। তার মা হোসনা বেগম নিজ বাড়িতে দোকান ঘর দিয়ে ব্যবসা করে পরিবার চালায়। মায়ের দোকান ঘরের ছাদ থেকে আম পাড়তে যায় গতকাল ১১টার দিকে। এরপর থেকে সে নিখোঁজ। আজ সকাল বেলায় তার লাশ দোকানের ছাদ থেকে নামানো হয়। নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, জানতে পেরেছি নিজ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমাইয়া নামে এক শিশু মারা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ দাফনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments