পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন রাসিক মেয়র। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সালাম অভিভাদন গ্রহণ করেন। বেলুন ফেস্টুন উড়িয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র
অনুষ্ঠানে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,আগামী প্রজন্মকে সুস্থ্য ও সবলভাবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। সুস্থ ও সবল হয়ে গড়ে তুলতে শিক্ষাথীদের ব্যয়াম ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকতে হবে। এই বিদ্যালয়ে অনেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় কর্মস্থলে উচ্চ স্থানে অবস্থান করছে। আমি আশা করছি তোমরাও একদিন সেই লক্ষ্যে পৌছাবে।
রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা ড.মোসাঃ নুরজাহান বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফাহিমা খানম,রেজিনা চাঁন,সিনিয়র শিক্ষক খন্দকার শামসুদ্দিন সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ক্রিকেটপ্রেমীদের জন্য আজ বড় এক দিন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী দুই দল ভারত ও নিউজিল্যান্ড।টুর্নামেন্ট জুড়ে ...
ডেস্ক রিপোর্ট: খেলা যেন নয়, রীতিমতো যুদ্ধ। টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই শক্তিশালী দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছে ভারত জাতীয় ক্রিকেট দল। রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট ...
ডেস্ক রিপোর্ট: ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ঘোষিত ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন বিশ্ব ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক সামরিক উত্তেজনা ও ড্রোন হামলার খবরে অঞ্চল ...
সব মন্তব্য
No Comments