সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে যাত্রী সাধারণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই প্রথম জামালপুরে দুটি এসি বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে এ দুটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এসময় শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য সড়কপথে এই প্রথম দুটি এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। জামালপুরের অধিকাংশ মানুষ সড়ক পরিবহনের উপর নির্ভরশীল। যে কারণে এখানে যাত্রীসেবার মান বাড়ানো খুবই জরুরি।
তিনি আরও বলেন, মানুষ প্রতিনিয়ত এই সড়কপথে যাতায়াত করে। কিন্তু ঢাকা যাতায়াতের জন্য যে পরিবহন ব্যবস্থা প্রয়োজন সেই উন্নত সমৃদ্ধ পরিবহন ব্যবস্থা আমরা করতে পারেনি জামালপুরে। তারপরও বর্তমান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উদ্যোগে জামালপুর থেকে ঢাকায় এসি বাস সার্ভিস চালু করার যে উদ্যোগ নেয়া হয়েছে জামালপুরবাসীর পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই। এসময় তিনি এসি বাস সার্ভিসের ফিতা কেটে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক এস এম মোসাদ্দেক আলী মোহন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ মো. আব্দুস সোবহান, যুগ্ম-আহ্বায়ক মো. হারুন অর রশীদসহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস জানান, জামালপুরে দুটি এসি বাসের উদ্বোধন করা হলো। আমরা চেষ্টা করবো যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য পর্যায়ক্রমে আরও বাস চালু করা যায় কিনা। যাত্রীরা জামালপুর থেকে সীমিত ভাড়া দিয়ে ঢাকায় যাতে যেতে পারে সে চেষ্টায় আমাদের থাকবে।
উল্লেখ্য, এমআর ট্রাভেলসের এই এসি বাস জামালপুর থেকে প্রতিদিন সকাল ৮টা ও বিকেল ৫টা ৩০ মিনিট ছেড়ে যাবে। এছাড়া গাবতলী কল্যাণপুর থেকে জামালপুরের উদ্দেশ্য ছেড়ে আসবে সকাল ৮টা ও বিকেল ৫ টা ৩০ মিনিটে।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments