ডেস্ক রিপোর্ট: দেশের জনপ্রিয় অনলাইন ফুড এবং গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম, ফুডপ্যান্ডা বাংলাদেশ লিমিটেড গ্রাহকদের অর্ডার ডেলিভারি ক্ষেত্রে সর্বোচ্চ স্কোর করা শীর্ষ রাইডারদের পুরস্কৃত করেছে।
সম্প্রতি, রাজধানীতে প্রতিষ্ঠানটির হেড অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ঈদের ছুটি চলাকালীন রাইডারদের অনুপ্রাণিত ও অতিরিক্ত উপার্জনের সুযোগ করে দিতে গত জুলাই মাসে ‘ঈদ বোনানজা’ শীর্ষক এক ক্যাম্পেইন চালু করে ফুডপ্যান্ডা।
ফুডপ্যান্ডা বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে খন্দকার আন্দালিব হাসান মাসনুন ডিরেক্টর (অপারেশন্স), জামাল ইউসুফ জুবেরি ডিরেক্টর (ফাইন্যান্স), গাজী তাওহীদ আহমেদ, হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড মিডিয়া রিলেশনস এবং মোহাম্মদ তাবরেজ খান, হেড অফ লজিস্টিকস বিজয়ী রাইডারদের হাতে পুরস্কার তুলে দেন।
গত পহেলা জুলাই শুরু হওয়া এ ক্যাম্পেইনটি চলে ১৬ জুলাই পর্যন্ত। এ ক্যাম্পেইনে ৮ হাজারেরও বেশি রাইডার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৮৮ জন এ ক্যাম্পেইনের বিজয়ী হিসেবে নির্বাচিত হয়। এর মধ্যে রাজধানী ঢাকার ৯টি জোন (অঞ্চল) থেকে ৭২ জন, চট্টগ্রাম থেকে ৮ জন ও নারায়নগঞ্জ থেকে ৮ জন রাইডারকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শীর্ষ ৩৩ জন রাইডারকে (জোন ভিত্তিক) পুরস্কার হিসেবে মোবাইল ফোন এবং ৫৫ জন রাইডারকে (জোন ভিত্তিক) সাইকেল প্রদান করা হয়। এ ক্যাম্পেইনে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত রাইডার মোহাম্মাদ সবুজ ইসলাম কে পুরস্কার হিসেবে মোটরবাইক দেয়া হয়। ক্যাম্পেইনের গিফট পার্টনার হিসেবে রয়েছে দুরন্ত, টিভিএস ও সুমাশ টেক।
এ প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর (অপারেশন্স) খন্দকার আন্দালিব হাসান মাসনুন বলেন, “আমরা রাইডারদের ইচ্ছানুযায়ী তাদের পছন্দমতো জায়গায় কাজ করার সুযোগ দিয়ে থাকি। পাশাপাশি, তারা কাজের ক্ষেত্রেও স্বাধীনতা পায়। রাইডারদের অনুপ্রাণিত করতে আমরা বিভিন্ন সময় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করি। রাইডারদের জন্য ‘ঈদ বোনাঞ্জা’ ক্যাম্পেইনটি এ উদ্যোগেরই অংশ। আমরা বিশ্বাস করি, এ ধরনের আয়োজন রাইডারদের কাজের ক্ষেত্রে আরো বেশি অনুপ্রাণিত করবে। এ ক্যাম্পেইনের সকল বিজয়ী ও অংশগ্রহণকারীদের আমি ধন্যবাদ জানাই।”
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments