ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মাদ ফরহাদের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিপিবি বাড্ডা শাখার উদ্যোগে "আশির দশকে কমরেড ফরহাদের রাজনীতি : বর্তমান বাস্তবতা ও শিক্ষা" এক আলোচনা সভা আজ বিকেলে অনুষ্ঠিত হযেছে। ড.গোলাম মহিউদ্দিন স্মৃতি পাঠাগারে বাড্ডা শাখা সিপিবির নেতা কমরেড হাসাম হাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. এম এম আকাশ। বাড্ডা সিপিবির সম্পাদক কমরেড শান্তনু কুমার দাসের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদ, বাড্ডা সিপিবির নেতা কমরেড নসরু কামাল খান প্রমুখ।
মুল আলোচনায় কমরেড আকাশ বলেন, কমরেড ফরহাদ ছিলেন, অতুলনীয় সাংগঠনিক দক্ষতা, চমৎকার বিশ্লেষণী ক্ষমতার অধিকারী। তিনি একই সাথে ছিলেন অসমাধারণ ধৈর্য্যশীল, নিখুঁত পরিকল্পনাকারী এবং অসম্ভব পরিশ্রমী। কর্মীদের প্রতি নিদারুন সহানুভূতি ও ভালোবাসা ছিলো তাঁর।প্রতিটি কাজের খুটিনাটি লক্ষ্য রাখতেন তিনি। তিনি গান-গল্প-সাহিত্য ভালেবাসতেন। কমরেড ফরহাদ ছাত্র ইউনিয়ন সংগঠিত করতে অসাধারণ ভুমিকা রেখেছেন। কমরেড ফরহাদ আকন্ঠ বিপ্লব পিয়াসী মানুষ ছিলেন। ৮০-র দশকের রাজনৈতিক সংগ্রামের মূল সংগঠক এবং নেতা হিসেবে জাতীয় রাজনীতির অন্যতম ছিলেন কমরেড ফরহাদ। তাঁর গোটা জীবন ছিলো একজন বিপ্লবী হিসেবে নিজেকে প্রতি মুহুর্তে গড়ে তোলার অসাধারণ প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশে উদীচী শিল্পী গোষ্ঠী কমরেড ফরহাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মিলিত সঙ্গীত পরিবেশন করে।
আজকের স্মরণ সভায় কমরেড ফরহাদ স্মারক পুস্তিকা ও প্রকাশিত হয়।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments