ডেস্ক রিপোর্ট: পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটরদের সহজ ও সুবিধাজনক ফাইন্যান্সিং সল্যুশন দেওয়ার লক্ষ্যে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির অধীনে পিডিলাইটের ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংক থেকে সহজ শর্তে টার্ম লোন নিতে পারবেন, যা তাদের ব্যবসায়িক কার্যক্রমকে করবে আরো সহজ ও নির্বিঘ্ন।
এই উদ্যোগের ফলে পিডিলাইটের ডিলার ও ডিস্ট্রিবিউটররা বিশেষভাবে উপকৃত হবেন। কারণ, এখন থেকে তারা ব্র্যাক ব্যাংকের কাছ থেকে তাদের প্রয়োজনীয় ওয়ার্কিং ক্যাপিটালের যোগান পাবেন।
এই চুক্তির অধীনে পিডিলাইটের ডিস্ট্রিবিউটররা ব্র্যাক ব্যাংক থেকে জামানতসহ এবং জামানতবিহীন— উভয় প্রকার ঋণ সুবিধাই গ্রহণ করতে পারবেন। এছাড়াও, তারা ব্যাংকটির কর্পোরেট ব্যাংকিংয়ের আধুনিক ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে দ্রুত ও সহজেই পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন।
৯ ফেব্রুয়ারি ২০২৫ পিডিলাইটের অফিসে আনুষ্ঠানিকভাবে এই চুক্তিপত্র হস্তান্তর করেন পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের কান্ট্রি ম্যানেজার অ্যান্ড ডিরেক্টর মৈনাক দত্ত এবং ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন।
এ সময় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক কর্পোরেট ব্যাংকিংয়ের এরিয়া হেড খালেদ আল ফেসানি, হেড অব ইমার্জিং কর্পোরেট ইন্দ্রজিৎ সুর, এসএমই ব্যাংকিংয়ের হেড অব স্মল বিজনেস (সেন্ট্রাল) আলমগীর হোসেন এবং পিডিলাইট স্পেশালিটি কেমিক্যালসের চিফ অব ফাইন্যান্স শেখ আব্দুল মোমেন এফসিএ এবং ম্যানেজার অব ট্রেজারি মোহাম্মদ রেজাউল কবির।
এই চুক্তির মাধ্যমে পিডিলাইটের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরো শক্তিশালী হওয়ার পাশাপাশি বাংলাদেশের অ্যাডেসিভ মার্কেটে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধিও অর্জিত হবে।
ডেস্ক রিপোর্ট: জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে।যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহে ...
ডেস্ক রিপোর্ট: অপো এ৬এস প্রো এখন সারাদেশে পাওয়া যাচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। প্রো-লেভেলের ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, ব্যবহারে স্মুথ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিজেদের এআই-প্রযুক্তি সমৃদ্ধ টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন-এ বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে স্যামসাং বাংলাদেশ। এ ক্যাম্পেইনের আও ...
ডেস্ক রিপোর্ট: ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদ মো. শাহীন ইকবাল, সিএফএ এবং আহমেদ রশীদ জয়কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। এই দুই কর্মকর্তার পদোন্নতি ১ মার্চ ২০২৬ থেকে ক ...
সব মন্তব্য
No Comments