নজরুল ইসলাম (তালা) সাতক্ষীরা: ৪মার্চ সাতক্ষীরায় ওয়ার্কার্স পার্টির জনসভা উপলক্ষে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মহিবুল্লাহ মোড়ল। সাধারণ সম্পাদক এড. ফাহিমুল হক কিসলুর পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য প্রকৌশলী আবেদুর রহমান, উপাধ্যক্ষ ময়নুল হাসান, অজিত কুমার রাজবংশী, মফিজুল হক জাহাঙ্গীর, শিব পদ গাইন, জেলা পার্টির সদস্য নির্মল কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল জলিল, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী, একাত্তর টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি বরুন ব্যানার্জি, দৈনিক কলের চিত্রের মফ:স্বল সম্পাদক মেহেদীআলী সুজয়, দৈনিক বাংলার সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, পত্রদূতের আসাদুজ্জামান মধু, রঘুনাথ খাঁসহ সাতক্ষীরায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল্লাহ, সাভার সংবাদদাতা: সাভারে নিম্নমানের খোলা সয়াবিন তেল বিভিন্ন কোম্পানির নামে বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ একজনকে আটক করা হয়েছে ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধা; সড়ক দূর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে নিজেই সড়ক দূর্ঘটনায় আহত হন ব্যবসায়ী সুমন বেপারী (৩৫)। তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে ব্যাথার ইনজেকশন পুশ করা ...
স্টাফ রিপোর্টার: জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত অধস্তন আদালতের কর্মচারী নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃতদের না ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় একটি ফাঁকা বাড়ি থেকে ৯ বছর বয়সী এক কন্যাশিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালি ...
সব মন্তব্য
No Comments