ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে আজ ২৬ ডিসেম্বর বিকেলে ঢাকার বাহাদুরশাহ পার্কে সমাবেশ চলাকালীন সময়ে স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালায়। ভিডিও করা মোবাইল কেড়ে নেয়। এতে অন্তত: ১০ জন আহত হয়।জোটের পক্ষ থেকে গণমাধ্যমকে এ অভিযোগ জানানো হয়েছে।
হামলার প্রতিবাদে এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সভাপতি কমরেড মোহাম্মাদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক সহ নেতৃবৃন্দ বলেন, আজ বাহদুরশাহ পার্কে বাম জোটের সমাবেশে ছাত্রলীগ হামলা চালায়। এতে বাম জোটের কেন্দ্রীয় নেতা বাসদ (মার্ক্সবাদী)'র সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেতা নাহিয়ান রেহমান রাহাত, মোজাম্মেল হক, ইভান তাহসীব, ছাত্র ইউনিয়ন নেতা প্রীতম ফকির, প্রীজম ফকির সহ অন্তত: ১০ জন নেতা-কর্মী আহত হন। বিবৃতিতে হামলার তীব্র নিন্দা ও হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবী করা হয়।
এই হামলার প্রতিবাদে আগামীকাল ২৭ ডিসেম্বর বিকেল ৪ টায় পুরানো পল্টন মোড়ে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারী দিবসে আজ সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও ...
ডেস্ক রিপোর্ট: ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। আবেদনটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ...
স্টাফ রিপোর্টার: আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাত ...
স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা, পল্লবী ও রুপনগরে, গুম ও শহীদ বিএনপি নেতাকর্মীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং তাদের হাতে রমজান ও ঈদের সামগ্রী তুলে দ ...
সব মন্তব্য
No Comments